sliderস্থানিয়

মানিকগঞ্জে ‘সবুজ সংহতি’ গঠন ও গ্রিন এনার্জির ভূমিকা বিষয়ক কর্মশালা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “জ্বীবাশ্ম জ্বালানি হবেই শেষ, সূর্যের আলো হবে না নিঃশেষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ‘সবুজ সংহতি’ (গ্রিন কোয়ালিশন) গঠন ও পরিচালনায় গ্রিন এনার্জির ভূমিকা বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। গ্রিন কোয়ালিশনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক (BARCIK) আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জের উপপরিচালক মোঃ হারুন-অর-রশীদ খান। প্রধান অতিথির বক্তব্যে মোঃ হারুন-অর-রশীদ খান বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব গ্রিন এনার্জি বা সবুজ শক্তির কোনো বিকল্প নেই। যুব সমাজকে এই প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. তৌহিবুর রহমান ও রুমানা জেরিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিয়ার রহমান মন্ডল এবং বায়োগ্যাস প্রকল্পের ইঞ্জিনিয়ার ইন্সপেক্টর মো. আব্দুল্লাহ আল-তাকী।

বক্তারা বর্তমান জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্টের গুরুত্ব ও এর সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি দেলোয়ার হোসেন, পাসা (PASA) নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান এবং কমরেড দুলাল বিশ্বাস।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম। কর্মশালায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে,‘সবুজ সংহতি’ গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রিন এনার্জির ব্যবহার বাড়বে এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় মানিকগঞ্জ একটি উদাহরণ সৃষ্টি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button