মানিকগঞ্জে সংবাদ সংগ্রহকালে হামলার শিকার সাংবাদিকরা ১ জন আটক

নিজস্ব প্রতিনিধি : ২৭ সেপ্টেম্বর
মানিকগঞ্জের ঘিওরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে কয়েকজন গণমাধ্যম কর্মী । রোববার দুপুরে উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘিওর থানায় একটি মামলা হয়েছে। ১ জনকে আটক করা হয়েছে ।
মামলার এজাহারে বলা হয়েছে , ঘিওর উপজেলার বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোঃ জাফরের বিরুদ্ধে মাদক ব্যবসা ও দেহব্যবসা সহ নানা অভিযোগ এনে স্থানীয়রা মানববন্ধন কর্মসুচির আহব্বান করেন । এই কর্মসুচির সংবাদ সংগ্রহ করতে গেলে জাফরের নেতৃত্বে ঐ গ্রামের রেজা মন্ডল , কুদ্দুস মন্ডল সহ ৬/৭ জন সাংবাদিকদের উপর হামলা চালায় । সংবাদকর্মীদের মারধর করে পকেট থেকে টাকা নিয়ে নেয় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টাকরে। এসময় ডেইলী ষ্টার ও আরটিভি ,বাংলা ভিশন ও দৈনিক আমার নিউজ সম্পাদক এবং সময় টেলিভিশনের প্রতিনিধি হামলার শিকার হন । খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদকিদের উদ্ধার করে । এ ঘটনায় ডেইলী ষ্টার ও আরটিভি প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল জানান, এ ঘটনায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে আব্দুল কুদ্দুস মন্ডলকে আটক করা হয়েছে , বাকী আসামীদেরও আটকের চেষ্টা চলছে । এ ঘটনায় মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় এমপি ,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি , সাধারন সম্পাদক ও জেলা সাংবাদিক সমিতির সভাপতি ,সাধারন সম্পাদক সহ বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবিন্দু তীব্রনিন্দা ও দোষীদের গ্রেফতার করে শাস্তি দাবী করেন ।




