Uncategorized

মানিকগঞ্জে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামীর আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে হরিরামপুরে ৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী শেখ জামির হোসেন (৪৫) কে বুধবার রাতে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী দুই আসামী জামির হোসেনের মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেনকেও বুধবার রাতেই হরিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আসামীদের মানিকগঞ্জ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। প্রধান আসামী জামির হোসেন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের দায় স্বীকার করেছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মুঈদ চৌধুরী জানান, গত ৩ অক্টোবর সকালে হরিরামপুর উপজেলার চরাঞ্চলের ৫ বছরের এক শিশুকে প্রতিবেশী জামির হোসেন ধর্ষণ করে। বর্তমানে ওই শিশুটি মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এব্যাপারের শিশুটির পিতা বাদী হয়ে বুধবার ৪ জনের নামে হরিরামপুর থানায় মামলা করেছেন। এরা হচ্ছেন অভিযুক্ত ধর্ষক শেখ জামির হোসেন (৪৫), তার বাবা শেখ ছামিদ হোসেন, মা জয়গুন বেগম ও ভাই শেখ কামাল হোসেন। এদের মধ্যে প্রধান আসামী জামির হোসেন ছাড়া বাকী ৩জন ধর্ষণের পর শিশুটির পরিবারকে থানায় আসতে বাঁধা দেওয়া ও শিশুর চিকিৎসা বিলম্ব করায় আসামী হয়েছেন। ৪ জন আসামীর মধ্যে প্রধান আসামীসহ ৩জনকে বৃহস্পতিবার মানিকগঞ্জ সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ০৪ এর বিচারক পারভেজ আহম্মেদ এর আদালতে উপস্থিত করা হয়। প্রধান আসামী জামির হোসেন আদালতের কাছে ১৬৪ ধারায় ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিচারক প্রধান আসামীসহ বাকী দুইজনকেও জেল হাজতে প্রেরন করার নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button