মানিকগঞ্জে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

মোমিনুর রহমান,মানিকগঞ্জ: ছাত্র-জনতার অভূত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরে দ্রব্যমূল্যর বৃদ্ধি এবং অনিয়মে মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েন।
এর অংশ হিসেবে সারাদেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কাজ করছেন বাজার নিয়ন্ত্রণে। দোকানে পণ্যের মূল্যতালিকা লাগানো, ট্রেড লাইসেন্স চেক করা, যৌক্তিক দামে পণ্য বিক্রি করা, নিজ দোকানের সামনে পরিচ্ছন্ন রাখা ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা, সব বিষয়ে নজরদারির কাজ করছেন তারা।
এরই ধারাবাহিকতায় শনিবার(১০আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায় শহরের দুধবাজারের বিভিন্ন মুদি দোকান,ফলের দোকান ঔষুধের দোকান,কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। এতে উল্লেখযোগ্য অবদান রাখছেন মানিকগঞ্জের বিভিন্ন কলেজের ছাত্রদের পাশাপাশি নারী শিক্ষর্থীরাও। ছেলেদের সাথে তাল মিলিয়ে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। যেন কোন ক্লান্তি নেই।
বাজার নিয়ন্ত্রণের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনায়ক মো: রাজু মোল্লা সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই দেশের সঙ্গে বাজারেও পরিবর্তন আসুক। আমরা চেষ্টা করছি দোকানিরা যাতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে এবং পাইকারি বাজার থেকে যেনো কম টাকায় খুচরা বিক্রেতারা কম দামে পন্য ক্রয় করতে পারে সেটিও নিশ্চিত করেছি। তিনি আরো বলেন, খুচরা বিক্রেতাদের আমরা অনুরোধ করেছি, যাতে নিজেদের লস না করে পন্যের মূল্য একটা সমজতায় রেখে মানুষের কথা চিন্তা করে পন্য বিক্রি করে। তিনি আরো বলেন বাজারে আমাদের উপস্থিতি ইতিবাচক বলে তাদের প্রশংসা করেছেন বাজার করতে আসা সাধারণ মানুষ। তারা শিক্ষার্থীদের পাশে আছেন বলেও জানান।
এ ছারাও যারা উপস্থিত ছিলেন তারা হলেন মো: মেহরাব,মো:মিজানুর রহমান, মো: মিজানুর রহমান, রানী বিলকিস,বিধি আক্তার প্রমুখ।




