মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণে বিভাগীয় কমিশনার

শফিকুল ইসলমা সুমন,মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে শিক্ষার্থীদের মাঝে খেজুর গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে হরিরামপুর উপজেলা চত্তরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে পৌর মেয়র রমজান আলী, অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নুরজাহান লাবনী, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই খেজুর গাছের চারা বিতরণ করা হয়।
পরে উপজেলার ঝিটকা সিকদার পাড়া হাজারী পোল্লীর উদ্ধোধন ও গাছিদের সাথে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার।
এসময় বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম বলেন, হাজারী গুড়ের উৎপাদন বাড়াতে ৫ লাখ খেজুর গাছের চারা বিতরণ ও রোপন ও গাছিদের সুদমুক্ত ব্যাংক লোন সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।




