Uncategorized

মানিকগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি : বেসরকারী শিক্ষক-কর্মচারীদের মূলবেতনের অতিরিক্ত ৪% কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মানবন্ধন করেছে মানিকগঞ্জের শিক্ষক-কর্মচারীরা।
বুধবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি মাববন্ধনে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মীর মোকসেদের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন বিটিএ এর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কাশীনাথ সরকার,সহ-সভাপতি ইস্কান্দার মির্জা,সাধারণ সম্পাদক মজিবর রহমান মাষ্টার, সদর থানার সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন,বাকবিশিস জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আশুতোষ রায়,বিটিএ এর জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মজিদ, বাকবিশিস সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বলরাম চক্রবর্তী প্রমুখ।
বক্তরা বলেন,অনতিবিলম্বে মূলবেতনের বর্ধিত ৪% অতিরিক্ত টাকা কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং ৫% প্রবৃদ্ধি,পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ করতে হবে।
মাববন্ধনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শত শত শিক্ষক- শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button