
নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে এক কৃষকের ৪০ শতক জমির প্রায় ৪০০ লাউ গাছের চারা কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের ক্ষতি হয়েছে প্রায় ২ লক্ষাধিক টাকার।
ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডি গ্রামে।
রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম যুব কৃষি উদ্যোক্তা শহীদুল ইসলাম ।
ভুক্তভোগী কৃষক শহীদুল ইসলাম বলেন, সকালে এসে দেখি আমার লাউয়ের ক্ষেতের সব গাছ কাটা। আমি প্রথমে দেখেই হতবাক হই। আমার সকল স্বপ্ন ভেঙে গেছে। পুরো নিঃস্ব হয়ে গেলাম। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না।
লাউ চাষের আগে গোবর সার জমি তৈরী করেন। বৃষ্টি থেকে লাউয়ের চারা রক্ষার জন্য মাটি উঁচু করে কেইল করে দেন। মালচিং পেপার দিয়ে ঢেকে দেই। বাড়িতে তৈরীকৃত লাউয়ের চারা জমিতে রোপন করি। বাঁশ ও সুতা দিয়ে সম্পূর্ণ জমিতে মাচা তৈরী করে দেই। নিয়মিত পরিচর্যা করার ফলে লাউয়ের চারাগুলো বড় হয়ে মাচায় উঠে। কিন্তু লাউ গাছও রেহায় পেলনা দুষ্কৃতিকারীদের হাতে। আমার লাউয়ের চারাগুলো নষ্ট করার ফলে আমি অনেক পিছিয়ে গেলাম। আমার এই ক্ষতি থেকে উঠে আসা খুবই কষ্টকর হবে।
তিনি আরো বলেন,৪০ শতক জমিতে প্রায় ৪০০ লাউ গাছের সব মিলে ৫০ হাজার টাকা বেশি খরচ হয়েছে।
দুই লক্ষ টাকা বেশি লাউ বিক্রয় করা যেত। আমার পূর্ব শত্রুতার জেরে রাত্রের আধাঁরে লাউ গাছগুলো কেটে ছিড়ে নষ্ট করা হয়েছে।
এদিকে লাউ গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।




