slider

মানিকগঞ্জে যুব সংগঠনের শিশুদের খেজুর চারা বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঐতিহ্য হাজারী গুড়, এই ঐতিহ্য রক্ষা করতে নিরলস ভাবে কাজ করছে এক ঝাক তরুণ সেচ্ছাসেবী। তারই ধারাবাহীকতায়, স্কুল শিক্ষার্থীদের মাঝে খেজুর চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচী। মানিকগঞ্জ সদর উপজেলাস্থ নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সামাজিক সংগঠন ভি এস ও যুব সেচ্ছাসেবী দের উদ্যোগে চারশত খেজুর চারা বিতরণ এবং বিদ্যালয়ের চারি পাশে পঞ্চাশটি খেজুর বৃক্ষ রোপণ করেন বিদ্যালয়ের কাব স্কাউট গ্রুপ। তারুণ্যের অঙ্গিকার হোক সবুজ আয়ন দেশ গড়ার অঙ্গিকার এই প্রতিপাদ্য বিষয়কে বাস্তবায়ন করতে সেচ্ছাসেবী সংগঠন ভি এস ও যুব সেচ্ছাসেবী গণ নিরলস ভাবে কার্যক্রম করে যাচ্ছে। আদর্শ বিদ্যালয় গড়ার লক্ষ্যে বিভিন্ন সৃজনশীল পরিকল্পনার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে সেচ্ছাসেবীরা। বিদ্যালয়ের সভাপতি ইলিয়াস কবির খন্দকার ও প্রধান শিক্ষকের উপস্থিতিতে সংগঠনে সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিবিড়ের পরিচালনায় ও সভাপতি মাহবুব নেতৃত্বে কর্মসূচী বাস্তবায়ন হয়। শিশুদের সুস্থ মানসিকতার বিকাশ গড়ে তুলতে কবিতা আবৃত্তি করে শিশুদের উচ্ছ্বাসিত করেন আয়েশা মুস্তাফিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button