
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা (৪৬)। আমজাদ হোসেন মোল্লা হরগজ গ্রামের মৃত আনছার উদ্দিন মোল্লার ছেলে।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হবে।




