শিরোনাম
মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে : ২ জন নিহত
মানিকগঞ্জ প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস দূর্ঘটনায় ২ জন নিহত ও ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। আজ শুক্রবার সন্ধ্যায় ঘিওর উপজেলার তরা ক্রস ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা স্বপ্ন পরিবহনের একটি মিনিবাস ঘিওর উপজেলার তরা ক্রস ব্রিজ এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে রক্ষা করতে গিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ১০/১২ জন যাত্রী আহত হন। আহতদের নিকটস্থ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মুমূর্ষ দুইজন মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। প্রাথমিকভাবে তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।




