slider

মানিকগঞ্জে ভোটার দিবসে ভোটাধিকার ফিরিয়ে আনার আহবান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “আমার ভোট আমি দিব,যাকে খুশি তাকে দিব,ভোটাধিকার হোক গণতন্ত্রের প্রকৃত রক্ষাকবচ” আজ সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সকাল ১১.০০ ঘটিকা থেকে ১২.ঘটিকা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা সুজনের সভাপতি জনাব ইকবাল হোসেন কচি এর সভাপতিত্বে ও সংগঠনের জেলা সদস্য কমরেড মো.নজরুল ইসলামের সঞ্চালনায় ধারণা পত্র পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস। সর্বস্তরে গণতান্ত্রিক চর্চা ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, ক্যাব এর জেলা সভাপতি শামসুননবী তুলিপ, বিকশিত নারী নেটওয়ার্কের জেলা নেত্রী বিলকিস রেজা পরাগ, সাংবাদিক আকরাম হোসেন, সুজন হরিরামপুর আহবায়ক মো.মাসুদুর রহমান, প্রথম আলো বন্ধুসভা জেলা শাখার সাধারণ সম্পাদক মো.আব্দুস সালাম, নারী নেত্রী ফিরোজা সরকার, দিশারি সংগঠনের সভাপতি হাসান সিকদার প্রমুখ।

বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছরেও আমরা একটা অংশগ্রহণমূলক ভালো নির্বাচন দেখতে পারলাম না। নির্বাচনে কোন না কোন ত্রুটি থেকেই যাচ্ছে। নির্বাচন কমিশন স্বাধীন বলা হলেও অন্তবিহীন বাঘের ভূমিকায় আছে। কোন পদ্বতিথে একটা ভালো নির্বাচন করা যাবে তা নিয়ে এখনো ঐক্যমত হতে পারিনি। আমরা নতুন প্রজন্ম এই সকল সদস্যার সমাধান চাই। সর্বত্র ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও চর্চা অব্যাহত রাখার আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button