slider

মানিকগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা গ্রেপ্তার

মানিকগন্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে নামের সঙ্গে নামের মিল থাকার সুযোগ নিয়ে এক মৃত মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতি করে সুবিধা নেয়ার অভিযোগে দৌলতপুর থানা পুলিশ এক ভুয়া মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে। মুক্তিযোদ্ধা পরিচয়দানকারী ওই ব্যক্তির নাম আব্দুস সামাদ (৬৭)। সে দৌলতপুর উপজেলার গালা গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্ল্যা জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোলাডাঙ্গা গ্রামে মৃত কলিম উদ্দিনের ছেলে আব্দুস ছামাদ। তার মাতার নাম ছলিমন বেগম। তিনি ২০০৭ সালে মারা যান। এই সুযোগে নামের সঙ্গে মিল থাকায় দৌলতপুর উপজেলার গালা গ্রামের আব্দুস সামাদের ছেলে ময়নাল হোসেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ভুল তথ্য দিয়ে তার পিতাকে মুক্তিযোদ্ধা বানান। আব্দুস সামাদ ভোটার আইডি কার্ড সংশোধন করার চেষ্টা করছে এবং সিঙ্গাইর উপজেলার মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তির চেষ্টা করছে। এই সংবাদ জানতে পেরে প্রকৃত মুক্তিযোদ্ধার মেয়ে সেলিনা বেগম (৪৮) সিঙ্গাইর থানায় একটি প্রতারণা মামলা করেন ২০২২ সালের সেপ্টম্বর মাসে। পরে মামলাটি আমলে নিয়ে মহামান্য আদালত আব্দুস সামাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গোপন সংবাদের ভিত্তিত্তে দৌলতপুর থানা পুলিশ গত বুধবার রাতে সাটুরিয়া উপজেলা থেকে আব্দুস সামাদকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুস সামাদকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে মামলার বাদী সেলিনা বেগম বলেন, আমার পিতার নাম আব্দুস ছামাদ। তিনি ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে ও ২০০৭ সালে মারা যান। আমার পিতার কাগজপত্র দেখে জানতে পারি তিনি মুক্তিযুদ্ধ করেছেন। পরে আমরা কাগজপত্র নিয়ে মুক্তিযোদ্ধা অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করলে দেখা যায় ভারত থেকে যে তালিকা এসেছে সেই তালিকায় আমার পিতার নাম রয়েছে। পরে আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করে কাগজপত্র ঠিক করে সরকারিভাবে আমার মা হালিমা বেগম নিয়মিত ভাতা পাচ্ছেন ২০১৮ সাল হতে। আমার মাতা হালিমা বেগম এখনও গ্রামের বাড়িতে থাকে। প্রতারক আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে আমার পিতার ঠিকানা ও মুক্তিযোদ্ধা সনদ, জাতীয় পরিচয়পত্র ভুয়াভাবে বানানোর চেষ্টা করছে। আমি খবর পেয়ে বাধ?্য হয়ে সিঙ্গাইর থানায় ২০২২ সালের ২১শে সেপ্টেম্বর একটি মামলা দায়ের করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button