sliderস্থানিয়

মানিকগঞ্জে বিশ্ব কীটনাশক মুক্ত দিবসে মানববন্ধন

নাসির উদ্দীন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : আজ মানিকগঞ্জের প্রেসক্লাব চত্বরে সকাল ১০.৩০ বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রীণ কোয়ালিশন এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক কীটনাশক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। “কীটনাশকে না বলি, জৈব কৃষি চর্চা করি” মানববন্ধনে জেলা গ্রীণ কোয়ালিশন এর যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় তিনি দিবসটির লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন ।

বক্তব্য রাখেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া,কৃষকবন্ধু মো. শহর আলী,কৃষক ভূট্টো মিয়া,কৃষাণী কমলা বেগম প্রমুখ। বক্তারা জনস্বাস্থ্য ও পরিবেশের উপর কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়ে অনেক তথ্যবহুল কথা বলেন। তারা বলেন কীটনাশক বিশেষত নিষিদ্ধ কীটনাশক ব্যবহার ও ভুল পদ্ধতি প্রয়োগ করে অনেক কৃষক রোগাক্রান্তসহ মৃত্যুর কাছে হেরে যাচ্ছে।

এছাড়াও গবাদিপশু প্রাণ-প্রকৃতির নানা উদ্ভিদ পড়ছে হুমকির সম্মুখীন দেখা যাচ্ছে পরিবেশের বিপযয়। এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের জৈব কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে। বক্তরা আরো বলেন “গ্রামের কৃষকরা আগে থেকেই স্থানীয় জ্ঞান ব্যবহার করে বালাই দমন করতেন; সেই প্রাকৃতিক ও নিরাপদ পদ্ধতিগুলো আবারও মাঠে ফিরিয়ে আনা জরুরি। “কীটনাশক শুধু মাটি ও পরিবেশের ক্ষতি করে না, এটি মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। তাই জৈব কৃষি চর্চার প্রসার সময়ের দাবি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button