sliderস্থানিয়

মানিকগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩৮)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তারা মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে মোটরসাইকেলে নিয়ে অফিসে যাওয়ার সময় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হতে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির সেলফি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button