slider

মানিকগঞ্জে বাল্য বিবাহ, রাগিং ও বুলিং প্রতিরোধের প্রত্যয় নিলেন শিক্ষার্থীরা

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই ধরনের স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক দীর্ঘদিন ধরে নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকগঞ্জ শহরস্থ আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সেমিনার কক্ষে সকাল ১১.০০ থেকে ১২.৩০ পর্যন্ত বাল্য বিবাহ,রাগিং ও বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক কুইজ ও বক্তৃতামালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আফতাব উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার মন্ডলের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক সহযোগী কর্মসূচি কর্মকর্তা ঋতু রবি দাস। পুরস্কার বিতরণী আলোচনায় আরও অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক মো.আমজাদ হোসেন, শিক্ষক মাওলানা মো.আমিনুর রহমান খান, জুয়েল হোসাইন, শামিমা আক্তার, হাসিনা আক্তার ও শিপ্রা মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন বাল্য বিবাহ ইভটিজিং রাগিং ও বুলিংসহ নানা ধরনের সামাজিক সহিংসতা সমাজে চলমান আছে। আমরা বেগম রোকেয়ার পথ ধরে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যয় গ্রহণ করলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button