মানিকগঞ্জে প্রবীণদের অধিকারসহ সাহিত্য ও সাংস্কৃতিক আড্ডা বৃদ্ধির আহবান

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : প্রবীণ নাগরিকের সার্বজনীন মানবাধিকারের প্রতিশ্রæতি পূরণ করুন এই প্রতিপাদ্যে ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে বারসিক মানিকগঞ্জ এর আয়োজনে আজ ১ অক্টোবর ২০২৩ সকাল ১১টায় স্থানীয় স্যাক কার্যালয়ে সাবেক ব্যাংকার কার্তিক চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় প্রবীণ নাগরিক, কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আড্ডা অনুষ্ঠিত হয়।
আড্ডায় অংশগ্রহন করে বক্তব্য, কবিতা, গল্প ও গান পরিবেশন করেন প্রবীণ নাগরিক সমাজকর্মী মো মোজাহিদ হোসেন মজনু, রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, গবেষক মোশারফ হোসেন, মিউজিক টাচ এর সভাপতি মোঃ ইব্রাহিম লাবলু, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, কবি কাইউম সাইজি, সাবেক অধ্যক্ষ মাইনুদ্দিন, অধ্যাপক আনিসুর রহমান,এডওর্য়াড এস জামান,কবি আনিসুর রহমান খান, সাবেক স্বাস্থ্যকর্মী দিলোয়ারা বেগম প্রমূখ।
দাবী তোলা হয় প্রবীণ নাগরিকদের প্রতি সহমর্মিতা বাড়াতে হবে। সরকারী সেবা বাড়াতে হবে। সন্তানগন যাতে যতœশীল হয় সে বিষয়ে পিতাদের ভ’মিকা আছে। সাংস্কৃতিক, আলোচনা, আড্ডা গ্রামে ও প্রান্তিক মানুষের নিকট পৌচ্ছিয়ে দিতে হবে। আড্ডায় শেষে রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট দীপক কুমারের ৬৮তম জন্মদিন পালন করা হয়।




