slider

মানিকগঞ্জে প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনালে ফয়সাল এফসি

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে হাফিজুল ইসলাম খান উট্টু স্মৃতি প্রথম বিভাগ ফুটবল লীগের ফাইনালে উঠেছে হরিরামপুরের ফুটবল ক্লাব ফয়সাল এফসি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠলো দলটি।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ঘিওর উপজেলার কুড়িকাহুনিয়া জনকল্যাণ সমিতিকে ২-১ গোলে পরাজিত করে ফয়সাল এফসি।
এ ব্যাপারে ফয়সাল এফসি’র সাধারণ সম্পাদক রবিউল কাজল বলেন, হরিরামপুরের ঐতিহ্যবাহী ফুটবল টিম ফয়সাল এফসি। এবারের জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠলাম। আশা করছি, এ বছর ফয়সাল এফসি চ্যাম্পিয়ন হবে। ইনশাআল্লাহ।
ফয়সাল এফসি’র প্রতিষ্ঠা ও সভাপতি ফয়সাল আহমেদ সেতু ফ্রান্স থেকে মুঠোফোনে জানান, দীর্ঘ দিন ধরেই ফয়সাল এফসি প্রথম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণ করছে। টানা তিনবার ফাইনালে উঠায় ক্লাবের কর্মকর্তাসহ খেলোয়াড়দের শুভেচ্ছাসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ক্লাবটি হরিরামপুরের ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান তিনি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button