sliderস্থানিয়

মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে আট প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করেছে বেসরকারি সংস্থা সেন্টার ফর দা রিহ্যাবিলিটেশন অফ দা প্যারালাইজড (সিআরপি) ।

রবিবার (২৬ অক্টোবর) জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গনে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইনের আলোকে পথসভা ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তাদের এই সহায়ক দ্রব্য প্রদান করা হয়।

প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী ও সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ মাছুদুল হকের সভাপতিত্বে অনাড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন সিআরপি সাভারের ডিজিএম মোহাম্মদ সেলিম রহমান ও কো-অর্ডিনেটর মোছলেম আলী হাওলাদার ।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, আয়ারল্যান্ড প্রবাসী বিএনপি নেতা খন্দকার মুরাদ মাহমুদ (সাবেক ভিপি), অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার ও সিআরপির সাবেক জেলা সমন্বয়কারী মোহাম্মদ জাকির হোসেন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button