Uncategorized

মানিকগঞ্জে পুলিশি বাঁধায় বিএনপির কর্মসূচি পণ্ড

সংবাদদাতা, মানিকগঞ্জ : মানিকগঞ্জে পুলিশি বাঁধার কারণে বিএনপির কর্মসূচি পণ্ড হয়েছে। পরে বাধ্য হয়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে দাঁড়িয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করেছেন নেতা কর্মীরা। পুলিশ বলছে অনুমতি না নেওয়ায় তাদের কর্মসূচি করতে দেওয়া হয়নি।
জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) জুম্মাহ নামাজের পর জেলা বিএনপি কার্যালয় খুলে ভিতরে দোয়া মাহফিল করতে চাইলে তাতে বাঁধা দেন সেখানে আগে থেকে অবস্থান নেয়া পুলিশ সদস্যরা। পরে সড়কের পাশে দাঁড়িয়ে খালেদা জিয়ার সুচিকিৎসা ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দীপুসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেননি। অনুমতি না থাকায় দলীয় কার্যালয়ে তাদের এই কর্মসূচি পালন করতে দেয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button