slider

মানিকগঞ্জে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) আয়োজনে “মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার” ভূমিকা শীষর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এনপিআই হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান । ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী শামসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এনপিআই মানিকগঞ্জ এর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এনপিআই ফার্মগেট, ঢাকা শাখার অধ্যক্ষ প্রকৌশলী নির্মল চন্দ্র সিকদার, এনপিআই পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদরীস আলী, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. আব্দুর রেজ্জাকসহ বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এনপিআই মানিকগঞ্জ এর বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button