Uncategorized

মানিকগঞ্জে নৌকাডুবিতে ৩ ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরমাস্তল চরপাড়া গ্রামে নৌকা ডুবির ঘটনায় তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ভাইবোন হলেন- হনুফা (৩৭), তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)।
স্থানীয় ব্যবসায়ী আওলাদ হোসেন জানান, চরমাস্তল চরপাড়া বিলে ঝড়ের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে নৌকার মাঝি হনুফার বোনের ছেলে মনির ও হনুফার স্বামী আব্দুল হক জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্ত (১১)।

বিষয়টি দৌলতপুর থানার ওসি (তদন্ত) হাসমত আলী নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়ি উপজেলার জিয়নপুরের আবুডাঙ্গায়। তারা চরমাস্তল চরপাড়া গ্রামে তাদের বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ঝড়ে তাদের নৌকা ডুবে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button