
রাসেল আহমেদ,সাটুরিয়া প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার সাটুরিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় আহম্মেদ শিশির (২৬)। বিজয় আহম্মেদ সাটুরিয়া বাজারের মোঃ হারুনুর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা যায়, পুলিশী কাজে বাধাদান পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় ৫ জনের নাম উল্লেখ করে ও ৩০/৪০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হবে।




