মানিকগঞ্জে নির্যাতিত নারীকে পুনর্বাসন সহায়তা প্রদান করল ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সদর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষ থেকে স্বামীর দ্বারা নির্যাতনের শিকার ভূক্তভোগীকে পুনর্বাসন সহায়তা প্রদান করা হয়। 30 ডিসেম্বর বুধবার বেলা ২ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পুনর্বাসন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মানিকগঞ্জ সদর মোহাম্মদ ইকবাল হোসেন । অন্যান্যের মধ্যে উপজেলা চেযারম্যান মোঃ ইসরাফিল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কবি সালেহা খাতুন, ব্র্যাক সামজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, ব্র্যাক জেলা সমন্বয়কারী ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়নকর্মসূচির কর্মসূচি সংগঠক মাসুদ রানা।
স্বামী পরিত্যাক্তা ভূক্তভোগী রাজেদা আক্তারকে পুনর্বাসন সহায়তা হিসেবে দশ হাজার টাকার ২টি ছাগল সম্পদ হিসেবে প্রদান করা হয়। ছাগল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে বদ্ধ পরিকর। নির্যাতিত নারীদের সুরক্ষার জন্য পুনর্বাসন করে তাদের স্বাভাবিক জীবনে সম্পৃক্ত করা খুবই প্রয়োজন। এই উদ্যোগ নেওয়ায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচিকে ধন্যবাদ জানাই। তৃণমূল থেকে ভূক্তভোগীদের পুনর্বাসনের পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা গেলে এরা সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
এখানে উল্লেখ্য, সদর উপজেলার জাগীর ইউনিয়নের জযরা গ্রামের রাজেদা আক্তারের ২০০৮ সালে বিবাহ হয়। তার ঘরে এক জন ছেলে সন্তান আছে। স্বামী দ্বিতীয় বিয়ে করার পর থেকে তাকে প্রতিনিয়ত মারধর করে। সম্প্রতি তাকে মারধর করে বাড়ী থেকে তাড়িয়ে দেয় এবং তাকে তালাক প্রদান করে।




