
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে নববর্ষকে কেন্দ্র করে জমে উঠে ফুল বিক্রি -ক্রেতাদের চাহিদা বেশি হলেও কম দামে বিক্রি হচ্ছে ফুল মন্তব্য ফুল বিক্রেতাদের।
শহরের মূলক ফটক শহীদ রফিক সড়কে নববর্ষ ও বিশেষ ছুটির দিনে এমনকি বুধ-বৃহস্পতি-শুক্রবারে জমে উঠে ফুলের দোকান।
উল্লখ্য,বর্তমানে গোলাপ-৩০, রজনী গন্ধা-২০, গাদা ফুলের মালা-৮০, চন্দমল্লিকা-১০, জারবেরা-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে নিউ মালঞ্চ প্রোঃ জাহাঙ্গীর আলম জানান-শীতের মৌসুমে সব ধরনের ফুল পাওয়া যায়। চাহিদা বেশি হলেও কম দামে বিক্রি হচ্ছে ফুল। নববর্ষ ও বিশেষ দিনে এখানে ১০-১২টি ফুলের দোকানে জমজমাট ফুল বিক্রি করা হয়।
তিনি আরো জানান, বিয়ে, জন্মদিনে এমনকি বিভিন্ন ফাংশনে ফুল ব্যাপক চাহিদা।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ক্রেতারা জানান, ফুল প্রেমিক মানুষেরা এখান থেকে প্রতিনিয়ত ফুল কিনতে আসে এবং বিশেষ উৎসবে এখানে ক্রেতাদের ভিড় জমে।




