মানিকগঞ্জে দ্রব্যমূল্যের উর্ধ্ব গতির প্রতিবাদে পথচলা ও লিফলেট বিতরণ

মুহাম্মদ আব্দুল জলীল, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য আফরোজা খান রিতা’র দিকনির্দেশনায় কেন্দ্রীয় বিএনপি’র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নবগ্রাম ইউনিয়ন বিএনপির পথচলা ও লিপলেট বিতরণ কর্মসুচী শনিবার সকাল ১১টায় অনুষঠিত হয়। এছাড়া গড়পাড়া,আটিগ্রাম, কৃযনপুর, জাগীর, পুটাইল, বেতিলা- মিতরা, ভাড়ারিয়া, হাটিপাড়া, দিঘী ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
নবগ্রাম ইউনিয়ন বিএনপির পথচলা ও লিফলেট বিতরণ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও নবগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা জনাব মুহাম্মদ আব্দুল জলীল বিশ্বাস, বিএনপি নেতা সাবেক জেলা ছাত্রনেতা পলটু, সদর যুবদলের যুগ্ম আহবায়ক রাসেল দেওয়ান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মিলন মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ মানুষ মোঃ আব্দুল হালিম মিয়া, মোস্তাফিজুর রহমান রিপন, ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ,৯ং ওয়ার্ডের ডাঃ নাইম হাসান বেপারী, সেন্টু, বাবুল হোসেন পরামানিক ,বিশ্বাস জুয়েল। মোঃ আলী, সুরুজ মিঞা, সামাদ মিয়া, বাবু গাজী সহ দোকান ও পথচারী জনগণ।
সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল জলীল বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মিলন মিয়া, দেওয়ান রাসেল, বিএনপি নেতা পুল্টু।
চাল, ডাল, গ্যাস, বিদ্যুৎ, তেল, পিয়াজ, চিনি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো এবং টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে গ্রাম শহরে বিক্রির জন্য মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার পক্ষ থেকে ডাক্তার (পিসি) আবদুল জলীল বিশ্বাস জোর দাবী জানান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
সদর উপজেলার জাগীর ইউনিয়ন বিএনপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসুচী পুলিশ বাধা দেন বলে জানিয়েছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এই ঘটনায় সদর উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ ফজলুল হক ও সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম তীব্র নিন্দা জানিয়েছেন।




