slider

মানিকগঞ্জে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন

আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ২৭ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মতো মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন । মোট ৮৮৯ ভোটের মধ্যে গোলাম মহীউদ্দীন পেয়েছেন ৪৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীতা চশমা প্রতীকের প্রার্থী কেএম বজলুল হক খাঁন (রিপন) পেয়েছেন ৪২৫ ভোট।
জেলা নির্বাচন কমিশন শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় সাতটি কেন্দ্রে এক যোগে ভোট গ্রহন শুরু হয়। দুপুর দুইটা পর্যন্ত কোন গোলযোগ ছাড়াই ভোট গ্রহন শেষ হয়।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্য পদে ১৯জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৪জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে ভোটার সংখ্যা ৮৮৯জন। এর আগে ২০১১ সালে জেলা পরিষদের প্রশাসক এবং ২০১৭ সালে নির্বাচনের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button