মানিকগঞ্জে দূর্গম চরাঞ্চলে বিএনপির ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় বন্যার্তদের মধ্যে ত্রানের চাল বিতরন করা হয়।
বাচামারা ইউনিয়নের কল্যানপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী হারুন অর রশিদ খান মুন্নু ও আফরোজা খান রিতার উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, ভাইস চেয়ারম্যান হাফেজ মোঃ হজরত আলী, বিএনপি নেতা আব্দুল রফিক, লতিফুল করিম পিন্টু, শরীফুল ইসলাম সেন্টু, নুরুজ্জামান রাশেদ, আনিছুর রহমান, ছাত্রদল নেতা আশিকুর রহমান আকাশ, সাইফুল ইসলাম, মাহফুজুল হক প্রমুখ।
দুপুরে বাচামারা ইউনিয়নের কল্যানপুর গ্রামে ত্রাণ বোঝাই নৌকা পৌছা মাত্র ক্ষতিগ্রস্থ লোকজন ভিড় জমান এবং ত্রাণ সামগ্রী পেয়ে বন্যাদূর্গতরা তাদের পাশে থাকার জন্য বিএনপি নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




