slider

মানিকগঞ্জে তাজা বোমা নিস্কৃয় করল র‌্যাব

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ : ২৩ জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে পাশে মা বলাকা সাংসদ ক্লাব সংলগ্ন মাঠের পাশে একটি বোমা দেখতে পায় স্থানীয়রা, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধারের পর নিস্কৃয় করেছে র‌্যাবের ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৬ টার দিকে মানিকগঞ্জের র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।
খোঁজ নিয়ে জানা গেছে, আজকে সকাল ১০টার দিকে আটিগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে বলাকা সংসদ ক্লাবের সামনে মা বুড়ির মেলায় একটি বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ কামরুল হাসান, র‌্যাব-৪ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, সদর থানার ওসি হাবিল হোসেন এবং র‌্যাবের একটি টিম ঘটনাস্থলে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button