মানিকগঞ্জে চলচ্চিত্রের প্রবাদ পুরুষ হীরালাল সেনের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “চলচ্চিত্রের শিল্পরথে মানবতার গান করি,বহুত্ববাদী সমাজ গড়ি”
মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয়ের সহযোগীতায় আজ উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের জন্মভিটা মানিকগঞ্জের সদর উপজেলার বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চলচ্চিত্রের প্রবাদে পুরুষ হীরালাল সেন এর ১৫৭ তম জন্মবার্ষীকিতে শ্রদ্ধাঞ্জলী, আর্ট ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক রেহেনা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো.রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.সানোয়ারুল হক, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো.ইসরাফিল হোসেন, উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বাংলাদেশের জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের জেলা সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বকজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসমিন জাহান নিরু, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সুনীল কুমার সুর প্রমুখ।
পুরুস্কার বিতরনী আলোচনায় প্রধান অতিথি বলেন কিংবদন্তী হীরালাল সেনের পূণ্যমাটিতে এসে আমরা ধন্য। এই মাটিতে আচার্য্য দীনেশ চন্দ্র সেন, অর্থনীতিবিদ ড.অমর্ত্য সেনসহ তাদের স্মৃতি সংরক্ষণে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো। মেয়র বলেন ইতেমধ্য স্কুলের সামনের রাস্তা হীরালাল সেনের নামে হয়েছে। রাস্তা কার্পেটিং জন্য প্রায় দেরকোটি টাকা বরাদ্দ হয়েছে। চলতি বছরেই কাজ শুরু হবে। সভাপতি বলেন হীরালাল সেনই উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা। তাঁর সৃষ্টিকর্ম অবাক যুগেই সীমাবদ্ধ ছিল। পথিক পথ দেখায় তাই আজকের আধুনিক চলচ্চিত্রের তিনিই পথপ্রদর্শক।




