slider

মানিকগঞ্জে গ্যাস না দিয়ে অবৈধ বিল আদায় : তিতাসের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি : “গ্যাস নাই, বিল নাই, গ্যাস না দিয়ে বিল নেয়া বন্ধ কর, গ্যাস দাও নইলে লাইন কেটে দাও, পূর্বের বিল ফেরত দাও, সিলিন্ডার গ্যাসের দাম অর্ধেক কর“ ইত্যাদি বিভিন্ন দাবি নিয়ে মানিকগঞ্জে দীর্ঘদিন ধরে সচেতন গ্রাহকগণ আন্দোলন সংগ্রাম করে থাকলেও কোন সুফল মিলছে না।

গ্যাস সংকট নিরসনে অবশেষে মানিকগঞ্জ পৌরসভার নাগরিক বেউথা রোডের স্থায়ী বাসিন্দা সুশীল সমাজের প্রতিনিধি জনাব মো. আরশেদ আলী ও তার স্ত্রী নারীনেত্রী তাজরানা ইসলাম টুলু জনস্বার্থে মানিকগঞ্জ পৌরবাসীর পক্ষে হাইকোর্টে গত ১৪ জানুয়ারী ২০২৩ তারিখে বিষয়টি উচ্চ আদালতে মানিকগঞ্জ তিতাস গ্যাস কোম্পানির বিরুদ্ধে মানিকগঞ্জ শহরে গ্যাস সরবারহ না করিয়া গ্রাহকের নিকট হইতে প্রতি মাসে কোটি কোটি টাকা বিল আদায়ের বিরুদ্ধে একটি রিট মোকদ্দমা/আবেদন দায়ের করেন।

উক্ত মোকদ্দমার প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারী ২০২৩ ইং তারিখে শুনানীঅন্তে বিচারপতি জনাব মো. খসরুজ্জামান ও বিচারপতি জনাব মো.ইকবাল কবির তিতাস গ্যাস কোম্পানির বিরুদ্ধে রুল জারি করেন। “কেন অন্যায় ও বেআইনী বিল স্থগিত ঘোষনা করা হইবে না“। আগামী ৪ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার জন্য তিতাস গ্যাস কোম্পনিরকে নির্দেশ দেওয়া হইল।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ পৌর কমিটির সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন- অবশেষে বেউথা রোডের বাসিন্দা জনাব মো. আরশেদ আলী প্রদত্ত রিট আবেদনে হাই কোর্টের রুল জারি হওয়ায় সাধারন জনগন বেশ খুশি হয়েছেন। আমরা এই রায়কে সাধুবাদ জানাই এবং অবিলম্বে তিতাস গ্যাস কোম্পানিকে গ্রাহকের ক্ষতিপুরনসহ গ্যাস সরবারহের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য যে-মানিকগঞ্জে তিতাস গ্যাসের আবাসিক গ্রাহকসংখ্যা ১২ হাজারের বেশি। এসব গ্রাহক প্রতি মাসে আড়াই কোটি টাকার বেশি গ্যাসের বিল দিচ্ছেন। বিনিময়ে গ্যাস মিলছে খুব সামান্য। গ্যাস–সংকটের কারণে চরম ভোগান্তিতে রয়েছেন গ্রাহকেরা। গ্যাসের ব্যবস্থা না করে নিয়মিত বিল নেওয়ার বিষয়টিকে তিতাস কর্তৃপক্ষের একধরনের প্রতারণা হিসেবে উল্লেখ করেছেন অনেকেক্ষুব্ধ গ্রাহকেরা।

দীর্ঘ ১০/১২ বছর যাবত মানিকগঞ্জ শহরে গ্যাস সরবারহ না করিয়া তিতাস কোম্পনি প্রায় আড়াই কোটি টাকারও বেশি বিল সংগ্রহ করছেন। বিভিন্ন সময়ে রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আন্দোলন সংগ্রাম হলেও কোন প্রতিকার মিলছে না। মানিকগঞ্জ পৌরসভার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সাল থেকেই মানিকগঞ্জে গ্যাসের সংকট চলছে। ২০১১ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে গ্যাস পেলেও বর্তমানে ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১ ঘণ্টাও গ্যাস পাচ্ছেন না আবাসিক গ্রাহকেরা। বাধ্য হয়েই রান্নাসহ গৃহস্থালির কাজ সারতে হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অথবা লাকড়ির চুলায়। এতে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে গ্রাহকদের। অর্থনৈতিক দৈন্যতাসহ শারিরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে গৃহস্থালী কাজে নিয়োজিত নারীগণ। আমরা আবারও অবিলম্ভে এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button