শিরোনাম

মানিকগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামী পলাতক

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ভগবানপুর গ্রাম থেকে লাকী আক্তার ( ১৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় লাকী আক্তারের স্বামী রতন মিয়া পলাতক রয়েছে ।
শুক্রবার সকাল ১০ টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতারের মর্গে পাঠিয়েছে পুলিশ । লাকীর মামা আব্দুর রহমান জানান , বিয়ের কিছুদিন পর তার বোন মারা যায় । বোন জামাই অন্যত্র বিয়ে করলে লাকীকে তিনিই লালন পালন করেন । নবম শ্রেনীতে অধ্যায়নরত অবস্থায় রতন মিয়ার সাথে লাকীর বিয়ে হয় । রতন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত । ১০ দিনের ছুটি নিয়ে রতন মিয়া বাড়িতে আসে ।
বৃহস্পতিবার রাতে তিনি ফোনে জানতে পারেন লাকী আত্মহত্যা করেছে । রাতেই তিনি রতনদের বাড়ি যান । মধ্যরাতে সদর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় । লাকীকে নির্যাতন করে মেরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে লাকীর মামা জানান ।
রতনের মা বাবা জানান, বিয়ের পর থেকে তারা বেশ সুখে শান্তিতে ছিল । ছেলে ছুটি নিযে বাড়িতে রয়েছে । লাকী আত্মহত্যার সময় ছেলে তার পাশের কক্ষেই ছিল । এই সময়ের মধ্যে আত্মহত্যা করে মারা যাওয়া কল্পনাতিত বলে তিনি জানান ।
সদর থানার অসি জানান , বিষয়টি নিয়ে তদন্ত চলছে , ময়নাতদন্তের পর বলা যাবে এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকান্ড ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button