slider

মানিকগঞ্জে খেজুর গাছের চারা বিতরণ ও রোপন

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ছয় শতাধিক খেজুর গাছের চারা বিতরণ ও রোপন কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক রেহেনা আকতার।
বৃহস্পতিবার দুপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ছয় শতাধিক খেজুর গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওআইসিটি) শুক্লা সরকার, সহকারী কমিশনার ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা-উলহুসনা সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, লোকসঙ্গীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর এই স্লোগানে হাজারীগুড়কে জেলার ব্যান্ডিং করা হয়েছে। এই গুড়ের উৎপাদন ও মান ধরে রাখতে জেলায় ৫ লাখ খেজুর গাছ রোপনের উদ্যোগ করা হয়েছে। ইতিমধ্যে এক লাখের বেশি রোপন করা হয়েছে। ঐতিয্যবাহী এই গুড়কে ধরে রাখতে সকলকে বেশিবেশি করে খেজুর গাছ রোপনের পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button