slider

মানিকগঞ্জে কৃষিখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারকলিপি প্রদান

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “কৃষকের অধিকার প্রতিষ্ঠা হোক” মানিকগঞ্জ কৃষি উন্নয়ন কমিটি ও কৃষক গবেষক ফোরাম এর আয়োজনে ও বারসিক এর সহযোগিতায় আজ মানিকগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি জনাব এ কে এম করম আলী মাস্টার এর সভাপতিত্বে বারসিক কর্মকর্তা মো.মাসুদুর রহমান এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা কৃষি উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক কৃষক মো শহীদ বিশ্বাস, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, জেলা কৃষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, কৃষক নেতা ও সাবেক ইউপি সদস্য মো.ইউসুফ আলী, সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। কৃষকদের সরাসরি সার,জ্বালানিতে ভর্তুকি দিতে হবে। পারিবারিক কৃষিতে নতুন প্রজন্মকে যুক্ত করার জন্য প্রণোদনা ব্যাবস্থা করতে হবে। কৃষকদের জন্য বীমা ও পেনশনের ব্যাবস্থা করতে হবে। ইউনিয়ন ভিত্তিক বাজেট বরাদ্দ ও তার তদারকি করতে হবে। সার বিষ কিটনাশকসহ কৃষি উপকরণ দাম কমাতে হবে। উপজেলা ভিত্তিক ক্লোডস্টোরেজ চালু করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button