
শফিকুল ইসলাম সুমন,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে এক রাতে গ্রামীণ ব্যাংক আঙিনা ও তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাতে এসব ঘটনা ঘটে মানিকগঞ্জ সদর, শিবালয় ও সাটুরিয়া উপজেলায়।
রবিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী মোড়ে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি ফাঁকা থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে পুরো বাসটি পুড়ে গেছে।
মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের মালিক আফরোজা খান রিতা। তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ পার্থী।
অন্যদিকে একই রাতে সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটের ভেতরে আগুন দেয় দুর্বৃত্তরা। ব্যাংকের কোনো কাগজপত্র বা আসবাবপত্রের ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালেই সাটুরিয়া থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা পুলিশ সদস্যরা ও মানিকগঞ্জ পুলিশ সুপার ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
এছাড়া একই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাংশ। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ পার্থী আফরোজা খান রিতা বলেন, ৫ আগষ্টের পর মানিকগঞ্জকে শান্ত রেখেছি। নেতাকর্মীদের বলেছিলাম, ভাংচুরসহ কোন অঘটন ঘটালে দলীয় ব্যাবস্থা গ্রহণ করব। এর পর কোন অঘটন ঘটেনি। কিন্তু নির্বাচনের প্রাক্কালে একটি চক্র শান্ত মানিকগঞ্জে অশান্ত করার পায়তারা করছে।
ঘটনার পরপরই গ্রামীণ ব্যাংকের শাখা পরিদর্শন করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন। তিনি জানান, “তিনটি ঘটনাই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।” পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এসব অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।
তবে একই রাতে মানিকগঞ্জের ৩ স্থানে আগুনের ঘটনায় দিনভর মানিকগঞ্জ টক অফ দা টাউনে পরিণত হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন বলেন, গ্রামীণ ব্যাংকের সামনে আগুন এটা ষড়যন্ত্রের অংশ। মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির সংসদ পদপার্থীর মালিকানা স্কুল বাসে আগুন এটা নির্বাচন বানচালের অংশ। আগামীতে যে কোন হামলা আমরা প্রতিহত করব।




