মানিকগঞ্জে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের দ’দিন ব্যাপী সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী শিউলী এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন।
বৃহস্পতিবার জাগো মানুষ, জাগাও মানুষ, আঁধার ভেদিয়া এই শ্লোগানকে সামনে রেখে দুই দিন ব্যাপি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, গণসংগীত, নাটক,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।
সকাল ১০টায় শদীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক বেদিতে সম্মেলনের উদ্বোধন করেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান দীপক কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা মুলক বক্তব্য দেন উদীচীর কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি মাহমুদ সেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য আজহারুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার, জেলা উদীচির সভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান মামুন প্রমূখ।
দুপুরে শহরে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিন শেষে বিজয় মেলার মাঠে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় অনুষ্টিত হবে গণসংগীত ও নাটক।

শুক্রবার সাংগঠনিক অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।




