Uncategorized

মানিকগঞ্জে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জে ইয়াবা সেবনের দায়ে তিনজনকে ছয়মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে জয়রা কলেজ রোডের সেন্ট্রাল পার্ক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিনজনকে আটক এবং তাদের কাছ থেকে ইয়াবাসহ ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ২৭ হাজার ৮০ টাকা উদ্ধার করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ডাদেশ দেন এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়ে ধ্বংশ করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলো হোটেল মালিক মসিউর রহমান মাসুদ, কায়ুম খান ও মহসিন । মহসিন ছাড়া অপর দুইজনের বাড়ি মানিকগঞ্জে। তাদের প্রত্যেকেকে ছয়মাসের জেলসহ হোটেল মালিক মসিউর রহমান মাসুদকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button