Uncategorized

মানিকগঞ্জে ইলিশ ধরার দায়ে ৩৮ জেলের সাজা

মানিকগঞ্জে ইলিশ ধরার অভিযোগে সোমবার ৩৮ জেলেকে আটক করেছে স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক শিবালয়ের ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ আটককৃতদের মধ্যে ২৯ জনকে এক বছর করে জেল দিয়েছেন ও অপ্রাপ্তবয়স্ক ৯ জনকে চার হাজার টাকা করে জরিমানা করেছেন।
শিবালয় থানা, পাটুরিয়া নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম জানান, পদ্মা-যমুনার বিভিন্ন পয়েন্টে অব্যাহত অভিযানকালে এদের আটক করা হয়। ২২ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button