
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক ও জুনিয়র উপবৃত্তি পরীক্ষা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর সোমবার বেলা ৯:৩০ ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠু ও মনোরম পরিবেশে সুশৃঙ্খল ভাবে ২২টি মাধ্যমিক ও ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থী অংশগ্রহণের মধ্য দিয়ে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য, উক্ত পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের-১৬৪ জন, জুনিয়র স্কুলের-১০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন -আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের সভাপতি ডাঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মোঃ সুলায়মান ও সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমেদ।
আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের সভাপতি ডাঃ সালাম সাংবাদিকদের জানান, বিগত ৫ বছর যাবৎ আমরা সুনামের সহিত শিক্ষার মানদন্ড ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে মূলত এমন কার্যক্রম পরিচালনা করে থাকি।
আগামীতে আরো ব্যাপক পরিসরের আয়োজন করার চেষ্টা করবো।




