
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহোদর বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৩ আগস্ট (বুধবার) জেলা বিএনপির ও সকল-সহযোগী সংগঠন এর উদ্যোগে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এর সঞ্চালনায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড.আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহর,গোলাম আবেদীন কায়সার,এস.এম ইকবাল, এ্যাড. আরিফ হোসেন লিটন,শামীম আল মামুন, রফিকউদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা কৃষকদলের সভাপতি-গোলাম কিবরিয়া সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস জিন্নাহ খান, সদস্য সচিব এড রাকিব খান, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাবেক সভাপতি রেজাউল ইসলাম খান সজীব প্রমূখ।
সর্বোপরি দেশ ও জাতির মঙ্গলে দোয়া ও মোনাজাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।




