Uncategorized

মানিকগঞ্জে আনসার ভিডিপির সদস্যদের বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা আনসার ভিডিপির উদ্যোগে ২৫ জন ইউনিয়ন ভিডিপি দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে মানিকগঞ্জ জেলা আনসার কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মানিকগঞ্জ ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামাল হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলালসহ আরও অনেকে।
পরে করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় ভিডিপি সদস্যদের মধ্যে ঝুঁকিপূর্ণ কর্মকান্ডে অংশগ্রহণকারী জনবলের মধ্যে ২৫ জন ইউনিয়ন ভিডিপি দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারদের মাঝে প্রনোদনা হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়।
সবশেষ মানিকগঞ্জ জেলা আনসার ভিডিপি ও মানিকগঞ্জ ৩৮ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে মুজিববর্ষ ২০২০ উদযাপন উপলক্ষে জেলাব্যাপী ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button