মানিকগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণের সনদ ও পুরস্কার বিতরণ

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমা উন্নয়নে অগ্রগামি শ্রেণীর সচেতনতা চাই” আজ মানিকগঞ্জের শহর সমাজসেবা কার্যালয়ে সকালে জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জোয়ার্দার মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও কথা বলেন শহর সমাজ সেবা অফিসার মেহেদী মাসুদ, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
বক্তারা বলেন নারীদের ক্ষমতায়নের সরকার ও বেসরকারি সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনে অবশ্যই টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন দরকার। অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে ৫১ জন প্রশিক্ষনার্থী সকলেই সেলাই মেশিন, কাফ, বীজ ও ২১ হাজার করে টাকা গ্রহণ করে সবাই স্বাবলম্বী হওয়ার প্রত্যয় গ্রহণ করেন।




