মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকসহ সরকারি কর্মচারী আটক

মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকসহ এক সরকারী কমচারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তি সাটুরিয়া উপজেলা কৃষি অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান মনির (৩২)। সে ঢাকার ধামরাই উপজেলার গাগুটিয়া এলাকার নাজিমুদ্দিনের ছেলে। গত বৃহস্পতিবার রাতে ১১ পুড়িয়া হেরোইনসহ তাকে সাটুরিয়া উপজেলার গওলা এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা তার চাচাতো ভাই আব্দুল খালেককেও (৩৯) আটক করে পুলিশ। সাটুরিয়া থানার ডিউটি অফিসার এস আই মনোয়ার হোসেন জানায়, মনির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলার গওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) তদন্ত হাসমতউল্ল্যা জানান, আটক মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও পুলিশকে আক্রমণের দায়ে মামলা দায়ের করা হয়েছে।




