Uncategorized
মানিকগঞ্জের শিবালয়ের চরাঞ্চলে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন ওসি ফিরোজ

নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার চরাঞ্চলে বন্যা দুর্গতদের মাঝে নৌকা নিয়ে বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার আলোকদিয়া চর এলাকায় পুর্ণতা অরগানাইজেশন বাংলাদেশের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, তেল ও স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, পুর্ণতা অরগানাইজেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মাহি, কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশের সাংবাদিক মারুফ হোসেন প্রমুখ।




