sliderস্থানিয়

মানিকগঞ্জের বেথুয়াজানিতে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উদযাপিত

মানিকগঞ্জ প্রতিনিধি: “পরিবেশ দিবসের অঙ্গীকার, প্রাণবৈচিত্র্য রক্ষা করা সকল নাগরিকের দরকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের বেতিলা-মিতরা ইউনিয়নের বাংগড়া গ্রামে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উদযাপিত হয়েছে। ২২ মে ২০২৬ তারিখে বেথুয়াজানি কৃষক-কৃষাণী সংগঠনের উদ্যোগে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে গ্রিন কোয়ালিশন বেতিলা-মিতরা ইউনিয়নের সভাপতি মো: মনসুর আলী-এর সভাপতিত্বে প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো:আবুল বাশার আব্বাসী, জেলা নারী উন্নয়ন কমিটির সহ-সভাপতি আসমা আক্তার, এবং গ্রীন কোয়ালিশনের সাধারণ সম্পাদক মো: মনিরুল হক মন্টু। এছাড়াও বক্তব্য রাখেন বেথুয়াজানি কৃষক-কৃষাণী সংগঠনের সাধারণ সম্পাদক রেহেনা আক্তার, বারসিক মানিকগঞ্জের সহযোগী সমন্বয়কারী বাবু শিমুল কুমার বিশ্বাস এবং কর্মসূচি কর্মকর্তা বাবু কমল চন্দ্র দত্ত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাণবৈচিত্র্য কমে গেলে আমাদের প্রান্তিকতা বৃদ্ধি পাবে এবং পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হবে। বৈচিত্র্য টিকে থাকলেই কেবল আমরা টিকে থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। তাই প্রাণবৈচিত্র্য রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”

দিবসটি উপলক্ষে স্থানীয় পরিবেশ ও কৃষির বৈচিত্র্য তুলে ধরতে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

প্রদর্শনীতে যা ছিল:৯৫ ধরনের অচাষকৃত উদ্ভিদ,৬১ ধরনের স্থানীয় জাতের ফসলের বীজ,৬ ধরনের জলজ প্রাণী (শামুক),৪ ধরনের জলজ উদ্ভিদ,৩ ধরনের ফলজ গাছ ও ৩ ধরনের প্রাণিসম্পদ ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button