মানিকগঞ্জের ঘিওরে মহান বিজয় দিবস উদযাপিত

মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বরের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ঘিওর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে একটি র্যালী ঘিওর বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন কর্তৃক ছিল নানা কর্মসূচীর আয়োজন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন সরকারি বেসরকারি
প্রতিষ্ঠানের লোকজন কর্মসূচীতে অংশগ্রহণ করে। পরে ঘিওর ডি,এন হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে সহ দিন ব্যাপী নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উদযাপন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল
আজিজ, বীর মুক্তিযোদ্ধা কে.এম সিদ্দিক আলী, ঘিওর থানার ওসি মোঃ আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই
প্রমুখ। পাশাপাশি এদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে অংশগ্রহণ করে ঘিওর উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
অর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সকল শহীদ, বীরমুক্তিযোদ্ধা ও নির্যাতিতা নারীদের সর্বোচ্চ ত্যাগের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানানো হয়। পরে র্যালী নিয়ে ঘিওর বাজারসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। রালীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ঘিওর উপজেলার সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহ-সভাপতি মীর্জা এজাজ আহমেদ, উপজেলা সহ- সভাপতি ও জেলা বিএনপি’র ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল আলীম খান (মনোয়ার), সাধারণ সম্পাদক এ্যাড. কাজী ওয়াজেদ আলী (মিষ্টার), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ফিরোজ আলম বাবু, সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান খান কুদরত, উপজেলা যুবদলের
আহŸায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব সাইফ সানোয়ার, যুগ্ম-আহŸায়ক শহিদুর রহমান শহিদ, যুগ্ম-আহŸায়ক সারাফাত হোসেন মিন্টু, যুগ্ম-আহŸায়ক মোশাররফ হোসেন,
প্রভাবশালী সদস্য মীর্জা সালেম, যুগ্ম-আহŸায়ক তাইজুল ইসলাম তারেক, যুগ্ম-আহŸায়ক হাবিব ইব্রাহিম খান সাগর, যুগ্ম-আহŸায়ক মীর ফারুক, যুগ্ম-আহŸায়ক মাসুদ খান, উপজেলা
ছাত্রদলের আহŸায়ক তানভীর আহমদ সবুুুজ প্রমুখ। এছাড়াও বিএনপি দলীয় কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ করে। দিন ব্যাপী নানা কর্মসূচী শেষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সহধর্মীনি গান পরিবেশন করেন।



