slider

মানিককান্দি ধারালো অস্ত্রের আঘাতে জখম উত্তেজনা বিরাজ করছে

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার তিতাস উপজেলার মানিক কান্দি সাইফুল মেম্বারের ছেলে মোঃ সুমন সরকারের মৎস্য খামারে মাছ ধরতে গেলে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে জহির তাঁর ছোট ভাইকে ধারালো অস্ত্রে জখম করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এলাকায় উত্তেজনা বিরাজ করে। খামার নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে সুমন সরকার জানান, খামারটি তাঁরা নিয়মিত পরিচালনা করে আসছেন তবে আবুল হোসেন মোল্লার ছেলে জহির আগে থেকেই ঝামেলা করে আসছিল। বিষয়টি তিনি ওসি সাহেবকে জানিয়ে মাছ ধরতে গেলে হামলার ঘটনা ঘটায়। আহতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button