মানবতার সেবায় বিলাইছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট

মোঃ সোহেল উদ্দীন : গ্রীষ্মকালে কাপ্তাই লেকের পানি শুকিয়ে যায় এবং পানি শুকিয়ে যাওয়ার কারণে নৌপথে পরিবহনে নানা রকম সমস্যা দেখা দেয়। এ সময় লেকের পানি কম থাকার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী ও কাঁচামাল পরিবহনে প্রায় সময় দূর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের।
মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার সদরে নৌপথে কাঁচা বাজার নিয়ে হাটে আসে অনেক বোট। কিন্তু কিনারায় আসার আগে পানি কম থাকার কারণে কিছু বোট আটকে যায়। এমন দৃর্শ্য দেখতে পেয়ে সে সময় ঘাটে দায়িত্ব পালন করা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা বোটগুলোকে কিনারায় নিয়ে যেতে সার্বিক সহযোগীতা করেন। এতে বোটচালকরা খুশি হয়ে তাঁদের কাজের প্রশংসা করেন এবং স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, করোনা ভাইরাসে কারণে বিলাইছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্টের ১০জনের একটি যুব স্বেচ্ছাসেবক টিম উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য প্রতিদিন সদরের বাজারে আসা জনসাধারণকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত করতে এবং বোটগুলোতে নিয়মিত জীবানুনাশক স্প্রে করে যাচ্ছেন প্রতিনিয়ত।




