slider

মাধবপুর থানায় শিক্ষানবিশ এএসপির বিদায় সংবর্ধনা

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : মাধবপুর থানায় সংযুক্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ত্বোয়াহা ইয়াসিন হোসেনের সার্কেল অফিসে বাস্তব প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২১ মে রাতে মাধবপুর থানার হল রুমে আয়োজিত এ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি মোঃ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান,ট্রাফিক ইন্সপেক্টর জালাল উদ্দিন ভুইয়া ও বাংলাদেশ গ্যাস ফিল্ডের ডিজিএম মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, এসআই রাজিব রায়, এসআই কামাল হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী এএসপি ত্বোয়াহা ইয়াসিন হোসেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন পরবর্তী কর্মস্থলে যেন তার অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সে জন্য দোয়া চান। তিনি আরোও বলেন, মাধবপুর থানায় বাস্তব প্রশিক্ষণে স্বল্পকালীন সময় অবস্থান করার সময় পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে যে সহযোগীতা পেয়েছেন তা তার কর্মজীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য, গণমাধ্যম কর্মী শেখ জাহান রনি, নাহিদ মিয়া এবং ত্রিপুরারী দেবনাথ তিপু সহ সাংবাদিক বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button