slider
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাধবপুর-চেঙ্গারবাজার সড়কে দুটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ইয়ারুল খান নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মাধবপুর থানার কর্মরত এসআই মোতালেব সূত্রে জানা যায়, তিনি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার বারঘরিয়া গ্রামের মৃত ইসহাক খানের ছেলে।
রবিবার (১৮ ডিসেম্বর) দুপুর বেলা মাধবপুর-চেঙ্গারবাজার সড়কের ঘিলাতলী নামক এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজি আরোহী ইয়ারুল খান (৬০) গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্বার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক সড়ক দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।




