মাধবপুরে মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে গ্রেফতার-১

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে মাসুদ মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত ব্যাক্তির নিকট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট,১কেজি গাঁজা ও নগর ৫০ হাজার টাকা জব্দ করা হয় বলে তারা জানিয়েছে।
শনিবার (১৭ই ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম উপজেলার জিন্নাতপুর মধ্যবেজুড়া গ্রামে অভিযান চালিয়ে মাসুদের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি জগদীশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিন্নাতপুর মধ্যবেজুড়া গ্রামটির বাসিন্দা আমির হোসনের ছেলে।
ডিএনসি কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১কেজি গাঁজা ও মাদক বিক্রির ৫০ হাজার টাকাসহ মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।




